ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২০৬ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

অনলাইন রিপোর্ট | 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১৫৫ জন। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৪৯ জন। দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৩৩২ জনের। আর নমুনা পরীক্ষা করা হয় ৪ হাজার ৩০৯ জনের। তাদের মধ্যে ৫৪৯ জন করোনা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়। যে তিনজন মারা গেছেন তারা সবাই ঢাকার ও তাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। নতুন করে এ সংখ্যা যোগ হওয়ার পর এখন আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ জন।
গত ডিসেম্বরে চীনেরর উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ৫৪৯

আপডেট সময় : ০৩:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০