ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের বাইরে থেকে ঢাকায় না আসার আহ্বান বিকেএমইএ’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করলেও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঢাকার বাইরের শ্রমিকদের ঢাকায় না আসার আহ্বান জানিয়েছে বিকেএমইএ।

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কারখানা চালু করেছে নীটওয়্যার শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম একথা জানান।

তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ গতকাল (রোববার) ১০৪ ও আজ আরও ৫৪টি, মোট ১৫৮টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেছে। করোনা পরিস্থিতি বুঝে ক্রমান্বয়ে আরও কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করবে। এছাড়া সংগঠনটির সদস্যভুক্ত গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আগামী ২ মে থেকে কাজ শুরু করবে বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, জীবন জীবিকার সন্ধানে আমাদের নামতে হবে। করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে যাওয়া অর্থনীতির চাকাকে সচল করতে হবে। এমনই অবস্থার প্রেক্ষাপটে স্বাস্থ্য সুরক্ষাবিধী মেনে গত ২৬ এপ্রিল রোববার থেকে নিটওয়ার সেক্টরে নিটিং ডাইং এবং স্যাম্পল সেকশন খোলার পরামর্শ দেয়া হয়েছিল। ২ মে থেকে গার্মেন্টস সেক্টর পর্যায়ে ক্রমে খুলে দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। তবে খুব জরুরী প্রয়োজনে গতকাল থেকে স্বল্প পরিসরে খোলা যাবে বলে পরামর্শ দেয়া হয়েছিল। সে অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বিকেএমইএ’র ১৩৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টি তাদের কার্যক্রম শুরু করেছে। আজ আরও ৫৪ টি কারখানা খুলেছে। তবে দূর দূরান্ত থেকে আসা শ্রমিক ভাইবোনদের কর্মস্থলে না আসতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক শ্রমিকদের বাইরে থেকে ঢাকায় না আসার আহ্বান বিকেএমইএ’র

আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০