ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ১৭৩ বার পড়া হয়েছে

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন

অনলাইন রিপোর্ট | 

দেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৭) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ভাগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার রাত ২টার দিকে খালুর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ড. জামিলুর রেজা চৌধুরী ১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম গ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিজ স্কুল ও ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে (বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৷ ১৯৬৩ সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরকৌশল বিভাগে৷ পরে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে। ২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯৬ সালে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন।

কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী দুই সন্তানের জনক। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন

আপডেট সময় : ০৯:৪৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০