ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাড়ির কেয়ারটেকার ধর্ষণ করলো চার শিশুকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ২২১ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি, 

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আউচপাড়ায় একই বাড়িতে চার শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে আট, সাত ও পাঁচ বছর বয়সী তিনটি মেয়ে শিশু এবং অন্যটি তিন বছর বয়সী একটি ছেলে শিশু। ওই শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আউচপাড়া মোক্তার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে (৫০) আটক করেছে পুলিশ। তবে বিল্লাল হোসেন (৪৭) নামে আরও এক অভিযুক্ত পলাতক।

গাজীপুরের জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আরটিভি অনলাইনকে জানান, অভিযুক্ত বেলায়েত হোসেন বেনু ও বিল্লাল একই বাড়িতে বসবাস করতেন। ভিকটিম শিশুদের বাবা-মা দিনমজুরের কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। রোববার সন্ধ্যায় ওই চার শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেয়ার কথা বলে একে একে চারটি শিশুটিকে ডেকে এনে নিজ কক্ষে ধর্ষণ করে বেলায়েত ও তার সহযোগী বিল্লাল। ঘটনাটি জানাজানি হলে রাতেই কয়েক হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় অভিযুক্তরা। তবে ঘটনার একদিন পর সোমবার স্থানীয় কয়েক জন যুবক পুলিশে খবর দিলে পুলিশ প্রধান অভিযুক্ত বেলায়েতকে আটক করে। বেলায়েত ওই বাসার কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিল। খাবারের লোভ দেখিয়ে শরীর টিপে দেয়ার কথা বলে গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করছিলেন তিনি।

তিনি আরও বলেন, বেলায়েত এ ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়ির কেয়ারটেকার ধর্ষণ করলো চার শিশুকে

আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০