ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রিকশা চালকের দুঃসময়ে এগিয়ে আসলো ‘স্বপ্ন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | 

পুরো নাম মো. শাহাদাত হোসেন (হিরু)। পেশায় রিকশা চালক। মিরপুরে থাকেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের খরচ চালাতে হিমশিম খেতে থাকেন তিনি। বেশ কষ্টে দিন পার করছিলেন। রিকশা নিয়ে বের হলেও ভাড়া তেমন পেতেন না। সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছিল। এই দুঃসময়ে তার এসব কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় একটি ভিডিও’র মাধ্যমে। ফেসবুকে আপলোড করা ভিডিওটি দেশের বৃহৎ সুপারশপ চেইন স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই খুঁজে বের করা হয় সেই রিকশা চালককে।

রোববার (২৬ এপ্রিল) স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির সেই রিকশাচালক শাহাদাতের সঙ্গে কথা বলে অফিসের নিজস্ব কার্যালয়ে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
এ সময় সাব্বির হাসান নাসির বলেন, ভিডিওটি দেখেই মনে হচ্ছিল যে, উনার জন্য কিছু করতে পারলে ভালো লাগত। ‘স্বপ্ন’ এর আগে তৃতীয় লিঙ্গের মানুষদের চাকরির ব্যবস্থা করেছে। আর সমাজের অবহেলিত মানুষদের জন্য অনেকদিন থেকেই কাজ করছে ‘স্বপ্ন’। বলতে গেলে অনেকটা দায়বদ্ধতা থেকেই এই রিকশা চালকের জন্য কিছু একটা করার চেষ্টা করা। উনার জন্য এটুকু করতে পেরে বেশ ভালো লাগছে।
স্বপ্ন’র মানবসম্পদ বিভাগ থেকে জানা যায়, মিরপুর ১ নাম্বারে থাকা সেই রিকশা চালক শাহাদাত হোসেন এখন থেকে মিরপুর জোনেই নিয়মিত ডেলিভারির দায়িত্বে নিয়োজিত থাকবেন।
চাকরি পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে শাহাদাত হোসেন বলেন, এমন দুঃসময়ে চাকরি পাবো। এটা ভাবতেও পারিনি। কাজটাও আমার জন্য সহজ। আমি অনেক আগে থেকেই রিকশা চালাই। এখন থেকে রিকশাতে করে স্বপ্নের বিভিন্ন পণ্য ডেলিভারিম্যানসহ ঘরে ঘরে পৌঁছে দেয়ায় হবে আমার কাজ। তাই এ কাজটি পেয়ে আমি অনেক আনন্দিত। এমন চাকরির সুযোগ পেলে অনেকের ঘরে আর দুঃখ-কষ্ট থাকবে না।
উল্লেখ্য, স্বপ্নই দেশের প্রথম রিটেইল চেইন, যারা প্রতিবন্ধী মানুষদের নিয়োগ দিয়েছে এবং এ প্রতিষ্ঠানে তাদের চাকরির ১০ শতাংশ কোটা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রিকশা চালকের দুঃসময়ে এগিয়ে আসলো ‘স্বপ্ন’

আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০