ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনা দীর্ঘ সময় থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক, 

করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় পৃথিবীর মানুষকে লড়াই করতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস। তিনি মন্তব্য করেছেন ‘এই রোগটি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবে।’

আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য অ্যামেরিকা এবং দক্ষিণ অ্যামেরিকায় কোভিড-১৯ রোগের প্রকোপ বাড়তে থাকার বিষয়ে সতর্কও করেছেন তিনি। তিনি সতর্ক করেছেন, লকডাউন প্রত্যাহার করে নিলে সংক্রমণ আবারো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বকে সঠিক সময়ই এই মহামারি সম্পর্কে অবগত করতে পেরেছে বলে মনে করেন তিনি।

জেনেভায় দৈনিক সংবাদ সম্মেলনের সময় তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ঠিক সময়েই জরুরি অবস্থা ঘোষণা করেছিলাম।’
করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করে এবং ১১ মার্চ মহামারি ঘোষণা করা হয়।
তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দেয়ার উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেয়া পদক্ষেপগুলোকে অনেক দেশের সরকার সাধুবাদ জানালেও অনেকেই তাদের সমালোচনাও করেছে – বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ। খবর বিবিসি বাংলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনা দীর্ঘ সময় থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১১:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০