ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

‘খাদ্য ও পণ্য পরিবহন অব্যাহত রাখতে নৌযান সচল রাখার চেষ্টা হ‌চ্ছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতি‌বেদক; 
খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধব‌ার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কার্গো ভেসেল মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে এসব তথ্য জানান তি‌নি।

খালিদ মাহমুদ চৌধুরী ব‌লেন, ‘খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে কার্গো ভেসেল মালিক এবং কন্টেইনার শিপ মালিকদের সহযোগিতা কামনা করছি। শ্রমিকদের জীবন হুমকীর মুখে ফেলা যাবেনা, তাদেরকে যথাযথ সুরক্ষা দিয়ে কর্মকাণ্ড সচল রাখা হবে। কার্গো ভেসেলের মালিকরা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবে। আমরা মালিকদের বিষয়গুলো দেখব। মালিকদের প্রণোদনার বিষয়টি সরকারকে অবহিত করা হবে।’

তি‌নি বলেন, ‘সংকটে দেশের মানুষের সাথে থাকা দেশপ্রেমিকের পরিচয়। কার্গো ভেসেল মালিক, কন্টেইনার শিপ মালিক এবং নৌপুলিশের সহযোগিতায় অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জীবন থেমে থাকবেনা। জীবন চলাচলের পদ্ধতির পরিবর্তন করতে হবে। গত এক মাসে আমাদের জীবন পরিচালনায় অনেক পরিবর্তন এসেছে। বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে চলতে হবে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শত প্রতিকুলতার মধ্যেও চলতে হবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, কার্গো ভেসেল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জি এম সরওয়ার এবং কন্টেইনার জাহাজ মালিক সমিতির সহ-সভপতি শেখ মাহফুজ হামিদ এবং নৌপলিশের ডিআইজি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘খাদ্য ও পণ্য পরিবহন অব্যাহত রাখতে নৌযান সচল রাখার চেষ্টা হ‌চ্ছে’

আপডেট সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০