ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৩১২ , মৃত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০ ২১৯ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১২ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৪টি। মোট পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮২৫ জন।
করোনা যুদ্ধে মূলমন্ত্র ঘরে থাকা উল্লেখ করে তিনি আরও বলেন, পরীক্ষা সংখ্যা বাড়াতে হবে, ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে হবে। একটু কষ্ট করে ঘরে থাকুন, তাহলে আমাদের জয় আসবেই। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে এসেছে। তার মধ্যে দুটি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। নতুন করে কয়েকটি সরকারি হাসপাতালকেও প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভাগীয় শহরে করোনার জন্য আইসিইউ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, জেলা শহরগুলোকেও প্রস্তুত করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের (এমআইএস) পরিচালক ড. মো. হাবিবুর রহমান অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৩১২ , মৃত ৭

আপডেট সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০