ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

৩০০ অস্ট্রেলিয়ান ঢাকা ছাড়ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

অস্ট্রেলিয়ার প্রায় তিনশ’ জন নাগরিক ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন আজ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক কর্মকর্তা জানান, অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক এমন নিবন্ধিত যাত্রীদের বিকেল ৩টা ৪৫ মিনিটের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানায় হাইকমিশন। খবর ইউএনবি।

শ্রীলঙ্কার বিশেষ বিমানটিতে ২৯৪ আসন রয়েছে। অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক এমন ৩৩৯ জন যাত্রী হাইকমিশনের পক্ষ থেকে একটি ইমেইল পেয়েছেন। তবে শেষ মুহূর্তে নিবন্ধিত কারও যাত্রা বাতিল হলে তাকে অপেক্ষমান তালিকায় রাখা হবে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার ঘোষণা দেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিশেষ বাণিজ্যিক বিমান (নন-শিডিউল) যোগে অস্ট্রেলিয়ানদের বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা দেশে ফিরে আসতে ইচ্ছুক প্রত্যেককে আনার চেষ্টা করব। তবে যারা ইতিমধ্যে নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পরে হয়তো আর বিমানের (নন-শিডিউল) ব্যবস্থা করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩০০ অস্ট্রেলিয়ান ঢাকা ছাড়ছেন

আপডেট সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০