ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসকসহ ১৩ জন করোনায় আক্রান্ত, ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলতাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বলেন, মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুজন চিকিৎসক, কয়েকজন নার্সসহ ১৩ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিএমডি আলতাব হোসেন প্রথম আলোকে বলেন, গত ১২ এপ্রিল সর্বপ্রথম তাঁদের হাসপাতালের দুজন নার্সের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর জানতে পারেন। এরপর তাঁরা হাসপাতালের চিকিৎসক সর্বমোট ৬২ জনের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করেন। এই পরীক্ষা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ)। এখন পর্যন্ত তাঁদের হাসপাতালের দুজন চিকিৎসকসহ ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

ডিএমডি আলতাব হোসেন জানান, একজন নার্সের জ্বর আসার পর তাঁকে প্রথমে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়। করোনাভাইরাস আক্রান্তদের এখন কোনো উপসর্গ নেই। সবাই সুস্থ আছেন। বর্তমানে তাঁরা ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসকসহ ১৩ জন করোনায় আক্রান্ত, ইনসাফ বারাকা হাসপাতাল লকডাউন

আপডেট সময় : ১২:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০