ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি আইএসআইএস নেতা আফগানিস্তানে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
আফগানিস্তানে গ্রেফতার বাংলাদেশ আইএসআইএস নেতা তানভীর (বায়ে) এবং পাকিস্তানি আইএস নেতা আলী মোহাম্মদ।
ইসলামিক স্টেট (আইএসআইএস) খোরাসানের দুই শীর্ষ নেতাকে আটকের পর তাদের তথ্য প্রকাশ করেছে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ। খামা প্রেসের প্রতিবেদন অনুসারে, আটক আইএসআইএস শীর্ষ দুই নেতার মধ্যে একজন বাংলাদেশের অধিবাসী মোহাম্মাদ তানভীর।

আফগানিস্তান কর্তৃপক্ষ জানায়, তানভীর আইএসআই-এর তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধান ছিলেন। সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবাসী ঈসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে।

দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায় আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। সে আইএসআইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত।

এদিকে তানভীরের পাশাপাশি আরেক শীর্ষ আইএসআইএস নেতা আলী মোহাম্মদ গ্রেফতার করেছে আফগানিস্তান। জানা যায় পাকিস্তানি এই নাগরিক জঙ্গি সংগঠনটির রশদ সরবরাহ নিশ্চিতের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইএসআইএস-এর অর্থনৈতিক সহায়তা লাভের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত এই শীর্ষ জঙ্গি নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশি আইএসআইএস নেতা আফগানিস্তানে গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০