ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪ লাখ টাকা ঘুষ নিয়েও প্রতারণা করেছেন জেলার দেলোয়ার Logo নদীপথে নতুন গতি: সলিম উল্লাহর উদ্যোগে পুনরুজ্জীবনের পথে বিআইডব্লিউটিসি Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা

দেশে নতুন করোনা রোগী শনাক্ত ১১২ জন, মৃত্যু ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

এপ্রিলেই শেষ হবে করোনাভাইরাস মহামারি: চীনা বিশেষজ্ঞ

সকালের সংবাদ; 
দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন।

এতে দেশে করোনা শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ।

এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২১, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩০ জনে। বৃহস্পতিবার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে করোনা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মারা গেছে ৮৮ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যাও ১৫ লাখ ছাড়িয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে করোনা রোগীর সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও নতুন করে ১১২ জন শনাক্ত হয়েছেন।

করোনার বিস্তার ঠেকাতে দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, ঘরে থাকুন। নিজে ভালো থাকুন। সবাইকে ভালো রাখুন।

অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় সংগ্রহ করা হয়েছে ৬১৮টি। বাকি নমুনাগুলো ঢাকার বাইরের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দেশে নতুন করোনা রোগী শনাক্ত ১১২ জন, মৃত্যু ১

আপডেট সময় : ০২:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০