ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, একদিনে করোনা কেড়ে নিল আরও ১৯২২ প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ১৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

মহামারী করোনাভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে দেশটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৭ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৪ লাখ ৩১ হাজার ৮৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিএনএনের।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয় ১ হাজার ৯৭০ জনের, যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ২১৩ জন। এর মধ্যে ৮৮ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৮৭৭ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ২২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র, একদিনে করোনা কেড়ে নিল আরও ১৯২২ প্রাণ

আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০