ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

‘চীনের মেডিকেল টিম দ্রুত বাংলাদেশে আসবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে শিগগিরই চীনের ১৫ সদস্যের একটি মেডিক্যাল টিম আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
বুধবার (৮ এপ্রিল) করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের চীন-বাংলাদেশ মেডিক্যাল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানের উদ্বোধনীতে এ কথা জানান তিনি। লি জিমিং বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে কৌশলগত অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে চীন। এই দুর্দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
‘আমাদের পক্ষ থেকে ইতোমধ্যেই মেডিক্যাল ইক্যুইপমেন্ট হিসেবে টেস্টিং কিট, সার্জিক্যাল মাস্ক, সুরক্ষা সামগ্রীসহ করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসাসামগ্রী বাংলাদেশে পাঠানো হয়েছে। চীনের ১৫ সদস্যের মেডিক্যাল টিম দ্রুত বাংলাদেশে এসে পৌঁছাবে। চীনের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তার ও নার্সদের করোনা চিকিৎসায় সহায়তা করবেন। এটা আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য ভালো একটা খবর। আমি আশা করছি বাংলাদেশ শিগগিরই করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান এ যুদ্ধে জয়ী হবে।’
চীন ও বাংলাদেশ মেডিক্যাল বিশেষজ্ঞদের সংলাপ অনুষ্ঠানে উভয় দেশের করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়। চীনের ডাক্তাররা অনুষ্ঠানে করোনা মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে একসাথে লড়াই করে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘চীনের মেডিকেল টিম দ্রুত বাংলাদেশে আসবে’

আপডেট সময় : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০