ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া থেকে তাবলীগ ফেরত বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পড়েছিল মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী |

রাজশাহীর বাঘায় কুষ্টিয়া থেকে ফেরা তাবলীগ জামায়াত করা আবুল কালাম আজাদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় মারা যেতে পারে বলে পাঁচ ঘণ্টা তার কাছে কেউ যায়নি। মরদেহ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল।
বাঘা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম জানান, বাঘা উপজেলার উত্তর মিল্লিকবাঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (৬৫) বেশ কিছু দিন আগে তাবলিগ জামায়াত দলের সঙ্গে কুষ্টিয়া এলাকায় যায়। তিনি তাবলিগ জামায়াতের চিল্লা শেষে ৫ এপ্রিল নিজ বাড়িতে আসে। তিনি সচেতন হওয়ায় কুষ্টিয়া এলাকা থেকে আসার পর বাড়িতে না থেকে স্বেচ্ছায় বাঘা উৎসব পার্কের পাশে উত্তর মিল্লিকবাঘা এলাকায় এক মাদরাসায় থাকতে শুরু করেন। সেখানেই তিনি মারা যান। পাঁচ ঘণ্টা মরদেহ ওই মাদরাসার এক কক্ষে পড়ে ছিল।
ওসি আরও জানান, পাঁচ ঘণ্টা পর দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তির করোনাভাইরাস হয়েছিল কি-না তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহের পর পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ঘটনাটি জানার পর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য দায়িত্বরত চিকিৎসককে বলা হয়েছে।
ওই মৃত ব্যক্তির ছেলে জানান, বাবার মধ্যে কোনও করোনা উপসর্গ লক্ষ্য করিনি। তার বিভিন্ন অসুখ যেমন, ডায়াবেটিক ও উচ্চরক্তচাপ ছিল। বর্তমান পরিস্থিতির কারণে বাবাকে আলাদাভাবে রাখা হয়েছিল। কিন্তু তারপরও করোনা সন্দেহে বাবার কাছে কেউ যাচ্ছে না। যেহেতু তিনি তাবলিগ জামায়াত দলের সঙ্গে কুষ্টিয়া এলাকায় থেকে চিল্লা শেষে ৫ এপ্রিল নিজ বাড়িতে আসেন। তারা জানান, নমুনা সংগ্রহের পর আমরা বাবাকে দাফন করার প্রস্তুতি গ্রহণ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়া থেকে তাবলীগ ফেরত বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পড়েছিল মরদেহ

আপডেট সময় : ০৫:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০