ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ৫৪: আইইডিসিআর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অ্যধাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা
ডা. ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ৫৬৩টি ও দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৪২৫টি মিলিয়ে মোট ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে পুুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০ জনে। নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৩৩ জনই আছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৩৯ জন শনাক্ত হয়েছেন। তার মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ২১ জন।
ঠিক এক মাস আগে দেশে প্রথমবারের মতো করোনার সংক্রমণ ধরা পড়ার পর একদিনে আক্রান্তের এটাই সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে মোট ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় মৃত্যু ৩, নতুন শনাক্ত ৫৪: আইইডিসিআর

আপডেট সময় : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০