ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
কয়েক দিন ধরে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। করোনায় এখন ধরাশায়ী যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও যুক্তরাজ্য। তবে এর মধ্যে আশার খবর হলো উল্লেখযোগ্য সংখ্যক আক্রান্ত মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৩ লাখ ১ হাজার ১৩০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে করোনার ভ্যাকসিন তৈরিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির হয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দ্বিতীয় দফায় মানব শরীরে ভ্যাকসিন পরীক্ষা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে খুব শিগগিরই যে করোনার ভ্যাকসিন বা ওষুধ বাজারে আসছে না তা অনেকটা নিশ্চিত। করোনা থেকে বাঁচতে ততক্ষণ পর্যন্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই একমাত্র উপায়।

এছাড়া বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮২ হাজার ১১৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬৭ জন।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একদিনেই মারা গেছেন ১ হাজার ৮৫৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৮৪৪ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১৮৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখের বেশি

আপডেট সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০