ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ২০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস পরিস্থিতিতে তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে এ নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তার এ নির্দেশের কথা জানান। শেখ হাসিনা বলেন, আমাদের সঙ্গে যদিও মন্ত্রী থাকতে পারত, তাকে (ওবায়দুল কাদের) আমি বাসা থেকে বের হতে মানা করেছি। এ মুহূর্তে কোথাও যেন না যায় সেই নির্দেশ আমি তাকে দিয়েছি।

নোয়াখালী-৫ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ওবায়দুল কাদের। গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। গত বছরের ২০ মার্চ সেখানে তার বাইপাস সার্জারি হয়। এরপর থেকে সতর্কতার সঙ্গে চলাফেরা করেন ওবায়দুল কাদের।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০