ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এবার চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০ ২০২ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম নগরীর পাঁচ প্রবেশ পথে জরুরি সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ছাড়া সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে পুলিশ। পাঁচ প্রবেশপথে স্থাপন করা হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকিও।
আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এই আদেশ জারি করেন। রাত ১০ টা থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবত থাকবে।
বিষয়টি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশ পথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক । নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানা তিনি।
রোববার (৫ এপ্রিল) থেকে ঢাকার কিছু কিছু পোশাক কারখানা চালু হওয়ার খবরে শনিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৈরি পোশাক শ্রমিকসহ হাজারো মানুষের ঢাকামুখী ঢল নামে। এ নিয়ে ব্যাপক সমালোচনার পর ওইদিন রাতেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাজধানীকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন।
এদিকে চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে দুজন করোনা রোগী শনাক্ত হলেও নগরের বিভিন্ন পথ দিয়ে প্রতিদিনই হাজার হাজার মানুষ যাতায়াত করছিল। এ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ নিষেধাজ্ঞা জারি করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার চট্টগ্রাম নগরে ঢোকা ও বের হওয়া বন্ধ

আপডেট সময় : ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০