ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১১ লাখ, ২৪ ঘণ্টায় একলাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০ ২১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; 
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। অথচ শুক্রবারও এই সংখ্যাটা ছিল ১০ লাখের কাছাকাছি। অর্থাৎ মাত্র একদিনেই নতুন রোগী শনাক্ত হয়েছেন এক লাখেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, বর্তমানে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২৮৩ জন। মারা গেছেন ৫৮ হাজার ৯২৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে অন্তত ২ লাখ ৭৭ হাজার ৯৬৫ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

ইতালিতে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন, স্পেনে ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন এবং জার্মানিতে ৯১ হাজার ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে সবচেয়ে বেশি সবচেয়ে মারা গেছেন ইতালিতে। দেশটিতে ১৪ হাজার ৬৮১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। স্পেনে মারা গেছেন ১১ হাজার ১৯৮ জন।

এছাড়া, ফ্রান্সে ৬ হাজার ৫০৭ জন, যুক্তরাজ্যে ৩ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

বিশ্বজুড়ে এপর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি সুস্থতার হার চীনে। দেশটিতে আক্রান্ত ৮২ হাজার রোগীর মধ্যে প্রায় ৭৭ হাজারই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্পেনে ৩০ হাজার ৫১৩ জন, জার্মানিতে ২৪ হাজার ৫৭৫ জন, ইতালিতে ১৯ হাজার ৭৫৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে সুস্থতার হার অনেক কম। দেশটিতে এপর্যন্ত মাত্র ৯ হাজার ৮৬৩ জন করোনামুক্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৮১টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ১১ লাখ, ২৪ ঘণ্টায় একলাখ

আপডেট সময় : ০৪:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০