ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকল্প বণ্টনে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে গণপূর্ত সচিব নজরুলকে নিয়ে বিতর্কের ঝড়! Logo শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগ: কোটি টাকার চুক্তিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী Logo কক্সবাজার উত্তর বন বিভাগে সীমাহীন ঘুষ–দুর্নীতির অভিযোগ Logo বটিয়াঘাটায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার আশ্বাস Logo গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার কবির ও ক্যাশিয়ার এনামুল হকের বিরুদ্ধে কোটি টাকার লুটপাটের অভিযোগ|| পর্ব – Logo বহুজাতিক প্রতিষ্ঠানের অর্থ অপব্যবহার: এশিয়াটিক থ্রি সিক্সটি ইস্যুতে হাইকোর্টে যাচ্ছে আইনজীদের সংগঠন  Logo বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের জ্যেষ্ঠ নেতার পদোন্নতি সহ পিআরএল: রয়েছে শত কোটি টাকার লুটপাটের অভিযোগ! Logo দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ এর জন্মদিন আজ Logo উন্নয়নের নামে লুটপাট: ডিএসসিসি এডিবি প্রকল্পে ‘১২ টেবিল’ ভাগাভাগি হয় ঘুষের টাকা  Logo বাংলাদেশ ভারত কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৫১ জেলের মুক্তিতে বন্দি বিনিময়ে স্বস্তির নিঃশ্বাস

পুরো পাবনাকেই হোম কোয়ারেন্টিন বানিয়েছেন তিন হাজার প্রবাসী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি; 

পাবনায় প্রায় চার হাজারের মতো বিদেশ থেকে ফিরে এসেছেন। তার মধ্যে মাত্র ছয়শ’ ৮৮ জন হোম কোয়ারেন্টিনে আছেন। বাকি বিদেশফেরতরা কোথায় আছেন কেউ জানেন না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় ৫৭ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই রোগীকে চিকিৎসাসেবা দেয়া হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ আরও নয়জনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী হাসান ইকবাল বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

অন্যদিকে করোনা আতঙ্কে পাবনা জেনারেল হাসপাতাল ছেড়ে সাধারণ অনেক রোগী চলে গেছেন। শুধু গুরুতর অসুস্থ রোগী ছাড়া অন্য কোনও রোগী বর্তমানে হাসপাতালে নেই। তবে এখনও কোন রোগীকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করতে হয়নি।

পাবনায় বিদেশফেরত তিন হাজারের বেশি মানুষ কোথায় আছেন তা কেউ জানে না। এদের বাড়িতে পুলিশ হানা দিয়েও না পেয়ে ফিরে এসেছেন। পাবনায় এখন পর্যন্ত কোনও করোনা ভাইরাস শনাক্ত হয়নি। একজনকে করোনা সন্দেহে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো। তার নেগেটিভ ফলাফল এসেছে।

এদিকে সকালে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা করোনা থেকে রক্ষায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। কর্মকর্তারা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড, বড়বাজার, নিউমার্কেট, রূপকথা রোডসহ জনসমাগম প্রবণ এলাকাগুলোতে লিফলেট বিতরণ জনসাধারণকে পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুরো পাবনাকেই হোম কোয়ারেন্টিন বানিয়েছেন তিন হাজার প্রবাসী!

আপডেট সময় : ০৯:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০