ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মিরপুর টোলারবাগে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির প্রতিবেশীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০ ২২৫ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

রাজধানীর মিরপুর টোলারবাগে শনিবার করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির এক প্রতিবেশী মারা গেছেন। এলাকাবাসী সন্দেহ করছেন ওই ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ রোববার সন্ধ্যায় তিনি মারা যান। এর আগে সকালে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে।
টোলারবাগে যে ব্যক্তি শনিবার রাতে মারা গেছেন তার সঙ্গে আজকে যিনি মারা গেছেন তার ঘনিষ্ঠতা ছিল। তিনি থাকতেন তাদের পাশের ভবনে।
এলাকাবাসী জানান, মৃত ব্যক্তির নাম মোজাম্মেল হক। তার মৃত্যুর পর এলাকায় মসজিদে ঘোষণা দেয়া হয়। তিনি ওই মসজিদের সেক্রেটারি ছিলেন। শনিবার টোলারবাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিও ওই মসজিদে নামাজ আদায় করতেন। প্রতিবেশীদের ধারণা তার মাধ্যমে মোজাম্মেল হক সংক্রমিত হয়েছিলেন।
মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ওই ব্যক্তির গত দুদিন ধরে কাশি হচ্ছিল। খাওয়ার রুচি চলে গিয়েছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার নেয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। আজ বিকেল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। এক পর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়লে অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মিরপুর টোলারবাগে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির প্রতিবেশীর মৃত্যু

আপডেট সময় : ১১:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০