ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সিটি রোববার থেকে লকডাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: 

করোনাভাইরাসের কারণে লকডাউন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

গত এক সপ্তাহে বিশ্বব্যাপী করোনভাইরাসে মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। জীবন রক্ষাকারী ওষুধের দোকান ও মুদি দোকানের মতো জরুরি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে।

কুমো বলেন, ‘লকডাউন’ এর নির্দেশনা স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।

তিনি বলেন, রাজ্যের সব কর্মীকে প্রয়োজনীয় সকল ধরনের সেবা দেয়া হবে। প্রত্যেকে বাড়িতে নিরাপদে থাকুন এবং সরকারি আইন মানুন। যদি কেউ সরকারি আইন মেনে না চলেন তাহলে তাদের জরিমানা গুণতে হবে।

নিউইয়র্কের গভর্নর আরও বলেন, সরকারি-বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নয়—তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রোল পাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে।

তিনি বলেন, আমরা নাজুক পরিস্থিতির আশঙ্কা করছি, তবে প্রত্যাশা করছি ভালো কিছুর। এসব উদ্যোগ কেবলই জীবন রক্ষার জন্য বলে উল্লেখ করেন কুমো। নিউইয়র্ক নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। নগরীতে যেকোনো সময় কারফিউ জারি হতে পারে।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে নিউইয়র্কে মর্টগেজ পরিশোধ আপাতত স্থগিত করা হয়েছে। ভাড়াটে ও কর্মজীবীরা তাদের প্রণোদনা সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। ফেডারেল সরকার স্টুডেন্ট ইন্টারেস্ট দুই মাসের জন্য স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিউইয়র্ক সিটি রোববার থেকে লকডাউন

আপডেট সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০