ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৬২৭ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০ ৪৩৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস: ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | 

ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে ৬২৭ জন মারা গেছেন, যা সেখানে একদিনে মারা যাওয়া মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২ জনের। ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। সবমিলিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন।
ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবারের (২০ মার্চ) আগ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এবার মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ১৮ শতাংশের বেশি বেড়ে ৬২৭ জন হল।
এদিকে ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার ১২৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে নিবিড় পরিচর্যায় আছেন দুই হাজার ৬৫৫ জন, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল দুই হাজার ৪৯৮।
উল্লেখ্য, চীনের উহান থেকে ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে যাওয়া এ রোগে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১১ হাজার ১৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৬২৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০