ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ২৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি| 

বাগেরহাটের ফকিরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে মাদারীপুর হয়ে বরিশাল যাচ্ছিল। অপরদিকে ট্রাকটি লোহার রড নিয়ে ঢাকা থেকে আসছিল। ঘটনাস্থলে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে সেখান থেকে অনেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘাতক ট্রাকটির এক্সেল ভেঙে রাস্তার উপর পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তা পরিষ্কার করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ১০:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০