ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোদির নয়, মুজিববর্ষেরই বিরোধিতা করছে বিএনপি: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এ উদ্যোগ পছন্দ হচ্ছে না বলেই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।
তিনি বলেন, মুজিববর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপর হচ্ছে। মুজিববর্ষের কর্মসূচিকে এ অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় দিল্লির ঘটনাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোদির নয়, মুজিববর্ষেরই বিরোধিতা করছে বিএনপি: কাদের

আপডেট সময় : ০৮:৩৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০