ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মহাখালীতে ”সংবাদপত্রের লোগো লাগানো” স্কুটি দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

মহাখালীতে ‘প্রেস’ লেখা স্কুটি দুর্ঘটনায় দুই নারী নিহত

অনলাইন রিপোর্ট |  রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্কুটিতে প্রেস লেখা থাকলেও তারা গণমাধ্যমকর্মী নন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম দুলদানা আক্তার কচি। তার সঙ্গে আরেকটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান ‘পার্ল ইন্টারন্যাশনাল’-এর টেরিটরি অফিসার পদে চাকরি করতেন। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায়। নিহত আরেকজনের নাম সোনিয়া। তার বাড়ি ভোলার মাঝদেলছড়িয়া এলাকায়।
বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমকে জানান, ওই দুই নারীকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহতের নাম ঠিকানা এখনও জানতে পারিনি। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটির সামনে প্রেস লেখা ছিল বলে অনেকেই ঘটনাস্থল থেকে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মহাখালীতে ”সংবাদপত্রের লোগো লাগানো” স্কুটি দুর্ঘটনায় দুই নারী নিহত

আপডেট সময় : ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০