ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের চোখে দুই সিটির ভালো নির্বাচন হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ২২৪ বার পড়া হয়েছে

দুই সিটির নির্বাচন ভালো হয়েছে: সিইসি

অনলাইন রিপোর্ট |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি।
নির্বাচন কমিশনারদের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠক পরবর্তী এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ভোটগ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমি নিজে যে কেন্দ্রে গিয়েছি সেখানে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলের এজেন্ট ছিল। আর তাদের যদি বের করে দেওয়া হয় তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনো অভিযোগ কমিশন পায়নি।’
নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকরা জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করছি তা ৩০ শতাংশের কম হবে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ইভিএম-এ ভোট দিয়েছেন তাদের কেউ ইভিএম এর বিরুদ্ধে অভিযোগ করেননি। ইভিএম খারাপ তা কেউ বলেননি। কেউ বলেছেন এটা জটিল বিষয় এ জন্য একটু দেরি হয়েছে। অধিকাংশ ভোটার বলেছেন ইভিএম এ ভোট দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করেছি এবং এতে সহজে ও সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব হয়।
এজেন্টদের কাগজে লিখে ফলাফল দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাগজে লিখে ফলাফল দেওয়া সম্ভব নয় এবং এটি করাও হয়নি। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’
তার আগে বৈঠকে মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম ও কবিতা খানম এবং ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ও অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচন কমিশনের চোখে দুই সিটির ভালো নির্বাচন হয়েছে

আপডেট সময় : ১০:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০