ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কেউ চাইলেই পদত্যাগ করব না: সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার পদত্যাগ দাবি করেছে বিএনপি। তার উত্তরে তিনি বলেছেন, ‘কেউ চাইলেই তিনি পদত্যাগ করবেন না।’
নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি।
কত শতাংশ ভোট পড়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও নিশ্চিত নয়, ফলাফল আসতে শুরু করেছে। তবে ৩০ শতাংশ এর নিচে ভোট হতে পারে।’
‘ভোট কারচুপির অভিযোগে একটি রাজনৈতিক দল আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনি কি পদত্যাগ করবেন?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ চাইলেই আমি পদত্যাগ করবো না।
ভোটগ্রহণের সময় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। আমি নিজে যে কেন্দ্রে গিয়েছি সেখানে আওয়ামী লীগ বিএনপিসহ সব দলের এজেন্ট ছিল। আর তাদের যদি বের করে দেওয়া হয় তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনো অভিযোগ কমিশন পায়নি।’
এজেন্টদের কাগজে লিখে ফলাফল দেওয়া হয়েছে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কাগজে লিখে ফলাফল দেওয়া সম্ভব নয় এবং এটি করাও হয়নি। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারে না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কেউ চাইলেই পদত্যাগ করব না: সিইসি

আপডেট সময় : ১০:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০