ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল রোববার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী এগিয়ে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল রোববার

আপডেট সময় : ১০:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০