ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ সিটির আরামবাগে সংঘর্ষ, গুলির শব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। দুইপক্ষ থেকেই বিপুল পরিমাণ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে আহত হয়ে অন্তত পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক এবং স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর বৈশাখী সাঈদের (মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাইদের স্ত্রী) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শুনেছেন বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।

বৈশাখী সাঈদের সমর্থকরা দাবি করেন, তাদের কর্মীদের ওপর আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কোনো কারণ ছাড়াই হামলা চালায়। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কিছু ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয়। তবে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দক্ষিণ সিটির আরামবাগে সংঘর্ষ, গুলির শব্দ

আপডেট সময় : ১১:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০