ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

এসএমএসে বিনা খরচে জেনে নিন ভোট কেন্দ্রের তথ্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ১৮০ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক;  শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। এদিন উত্তর ও দক্ষিণে মেয়রসহ ওয়ার্ড ভিত্তিক সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনি যদি এসব নির্বাচনী এলাকার ভোটার হয়ে থাকেন তাহলে এখনই জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে খুব সহজে আপনার জন্য তথ্য জানার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন।

এ জন্য প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PC স্পেস আপনার ১৭ কিংবা ১০ ডিজিটের জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এরপর এসএমএস পাঠিয়ে দিন 105 নাম্বারে। ফিরতি এসএমএসে আপনি জানতে পারবেন আপনি কোন কেন্দ্রের ভোটার।

এই এসএমএস এর জন্য আপনাকে কোন চার্জ প্রদান করতে হবে না।

এবারের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬ জন। কাউন্সিলর পদে ২৫১ জন এবং সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর সিটিতে ওয়ার্ড রয়েছে ৫৪টি। ঢাকা দক্ষিণে ৭ জন মেয়র পদের জন্য লড়ছেন।

কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী হয়েছেন ৮২ জন। দক্ষিণে ৭৫টি ওয়ার্ড। ঢাকায় ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। ঢাকা উত্তর সিটির ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮। এসব কেন্দ্রে ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র এবং ভোটকক্ষ রয়েছে ৬ হাজার ৫৮৮টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এসএমএসে বিনা খরচে জেনে নিন ভোট কেন্দ্রের তথ্য

আপডেট সময় : ১১:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০