ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আড়ংয়ের ট্রায়াল রুমে গোপনে ভিডিও, যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০ ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আড়ংয়ের বনানীর শাখার ট্রায়াল রুমে গোপনে ভিডিও করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম সজীব নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতার যুবক আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী।

সম্প্রতি এই যুবকের বিরুদ্ধে আড়ংয়ের ট্রায়াল রুমে গোপন ভিডিও করার অভিযোগ আনেন এক তরুণী। ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির সাইবার ক্রাইম সূত্র জানায়, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় ২৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই তরুণী।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করে বলেন, গত ১১ জানুয়ারি রাতে বনানীর আড়ংয়ের সাবেক সহকর্মী সজীব তার ফেসবুক ম্যাসেঞ্জারে ওই ট্রায়াল রুমে আমার পোশাক পরিবর্তনের ভিডিও পাঠান। পরে নানা কু-প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করেন। প্রস্তাবে রাজি না হলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন সজীব।

পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করে ঘটনার সত্যতা পায় সাইবার ক্রাইম। তার কাছ থেকে ওই তরুণীসহ আরও কয়েকজনের গোপন ভিডিও পাওয়া যায়।

সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে আড়ং স্ব-উদ্যোগে আমাদের কাছে এসে বিষয়টি অবহিত করেছে। তারা আসামির বিষয়ে সবধরনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করেছে। বর্তমানে ওই আসামিকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আড়ংয়ের ট্রায়াল রুমে গোপনে ভিডিও, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০