ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম

১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি চেয়ে মন্ত্রণালয়কে ইসির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটির জন্য এই চিঠি দেয় ইসি।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে- ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সেসব অফিস/সংস্থা/প্রতিষ্ঠানে ও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে। এজন্য ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি চেয়ে মন্ত্রণালয়কে ইসির চিঠি

আপডেট সময় : ১১:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০