ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মসজিদে মাইকিং করে গণপিটুনিতে নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ৩১৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 

যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। এ ঘটনায় আহত একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর আসেন। তারা খোরশেদ আলীর বাড়ির গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন। এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তাদের ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেন। এরপর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন এক গরুচোর।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভোরে একদল সংঘবদ্ধ গরুচোর চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি মো. তাজুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন এক গরুচোর। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদে মাইকিং করে গণপিটুনিতে নিহত ৩

আপডেট সময় : ১০:৪৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০