ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২১ তোপধ্বনি দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২২১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট | 

সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একুশবার তোপধ্বনি দিয়ে বরণ করে নেওয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। না, এটা আজকের ঘটনা হলেও বাস্তবে ১৯৭২ সালের এই দিনে যা ঘটেছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে; তেমনই রূপক মুহূর্ত তৈরি করা হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। সেদিনের মতো বিমান এসে অবতরণ করলো রানওয়েতে। এরপর খুলে গেল বিমানের দরজা। বঙ্গবন্ধু স্বদেশের মাটিতে পর্দাপণ করছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সেই মুহূর্তকে স্মরণ করে এমন বরণের আয়োজন করা হয়।
সশস্ত্র বাহিনীর তোপধ্বনির পর বিমান থেকে বঙ্গবন্ধুর আলোকমূর্তি প্রদর্শন করা হয়। তখন ফুলের পাপড়ি ছিটিয়ে বঙ্গবন্ধুকে বরণ করে নেয়া হয় স্বদেশের মাটিতে। এসময় বেজে ওঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় বঙ্গবন্ধুকে। এসময় বাজানো হয় জাতীয় সংগীতের সুর।
এসময় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অনুষ্ঠানে আগত অতিথিরা দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২১ তোপধ্বনি দিয়ে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু (ভিডিও)

আপডেট সময় : ০৯:১৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০