ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস-২০১৯ এ অংশ গ্রহণকারীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদঃ  

আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এম পি স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস-২০১৯ এ অংশ গ্রহণকারী পদক বিজয়ীদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেছেন।

২০১৯ সনে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে বাংলাদেশের ১৩৯ সদস্যের দল অংশগ্রহণ করে ২২ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য ও ৬ টি ব্রোন্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমি গর্বিত আমাদের ক্রীড়াবিদরা স্পেশাল অলিম্পিক গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমি তাদেরকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। আমি আশা করি, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা সদা প্রস্তুত। এটা সত্য তাদের জন্য নিদিষ্ট কোনো খেলার মাঠ নেই। আর তাই আমরা জাতীয় সংসদ ভবনের পাশের খোলা মাঠে প্রতিবন্ধীদের জন্য একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যেই আমরা কমপ্লেক্সের নকশা চূড়ান্ত করেছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিবারই স্পেশাল অলিম্পিক গেমসে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদান করে থাকেন এবং নিজেই তাদের গনভবনে সংবর্ধিত করেন। তাঁর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে প্রশংসনীয় কাজ করছেন। ইতিমধ্যে তিনি সারাবিশ্বে এ ক্ষেত্রে অনন্য নজির দৃষ্টান্ত স্হাপন করেছেন। আমি তাঁকে ও তার এ মহতী কর্মকান্ডের জন্য অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আখতার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস-২০১৯ এ অংশ গ্রহণকারীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সংবর্ধনা

আপডেট সময় : ১০:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯