ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা উলফাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারকে করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে। ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের সত্যতা মোবাইল ফোনে নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের একজন কর্মকর্তা।

সুনির্দিষ্ট কোন অভিযোগ তাকে গ্রেফতার তরা হয়েছে তা স্পষ্টভাবে না জানালেও তিনি বলেন, মঙ্গলবার সুপ্রিমকোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টির কারণে ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল তার।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রণাঙ্গনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করে।

মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, শাহ মোহাম্মদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এরপর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও বেশকিছু গাড়ি ভাংচুর করে।

এতে কিছু সময়ের জন্য ওই এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা উলফাত গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯