ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

লিবিয়ায় বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

লিবিয়ার বাজধানী ত্রিপোলীতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর দুইজন হলেন লিবিয়ার নাগরিক। সোমবার দেশটির স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়। শহরের যে কেন্দ্রে কয়েক মাস ধরে হামলা চলছে, কারখানাটির অবস্থান তার দক্ষিণে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত সাংবাদিকদের বলেন, হামলায় ৫ বাংলাদেশি শ্রমিকসহ ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন লিরিয়ার নাগরিক রয়েছেন।

বিমান হামলার সময় অন্তত ১৫ জন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। এদের বেশিরভাগ নাইজেরিয়া ও বাংলাদেশের। আহতদের নিকটস্থ হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পায়ে আঘাত পাওয়া কয়েকজনকে ব্যান্ডেজ পরিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে সহিংসতার মাত্রা বেড়েছে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আর এতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লিবিয়ায় বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১০:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯