ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফেইসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ৩৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের কাছে বাংলাদেশ সরকার ১২৩ ব্যবহারকারীর তথ্য চেয়ে আবেদন করেছে। শুক্রবার বিশ্বের শীর্ষ এই মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের এক ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ১২৩ ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ করেছে। মোট ৯৫ বার অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ রয়েছে ১৫টি; জরুরি অনুরোধ ৮০টি। বাংলাদেশ সরকারের এসব অনুরোধের ৪৭ শতাংশের সাড়া দিয়েছে ফেসবুক।

এর মধ্যে জরুরি অনুরোধের ৪৮ শতাংশ এবং আইনি প্রক্রিয়ার অনুরোধের ২০ শতাংশের তথ্য বাংলাদেশকে সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

অন্যদিকে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কাছে অন্তত ১৯৫ ব্যবহারকারীর তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার। মোট ১৪৯ বার ফেসবুকের কাছে অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়।

ফেসবুক বলছে, গত বছরের শেষার্ধে বাংলাদেশ সরকার ১৯ বার আইনি প্রক্রিয়ার এবং ১৩০ বার জরুরি অনুরোধ জানিয়ে এসব অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেইসবুকের কাছে ১২৩ জনের তথ্য চেয়েছে সরকার

আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯