ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট

রাজধানীর বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।

আহত এএসআই মনির হোসেন জানান, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমণ্ডিতে সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলাম। আমাদের বহনকারী পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে।

এ সময় চালক ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়েই আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হয়। ঢামেক হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ও পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীর বনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

আপডেট সময় : ১১:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯