ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এমপির মঞ্চ ভেঙে দিল আ.লীগ-যুবলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মাঝে আমন্ত্রণপত্র না পাওয়াকে কেন্দ্র করে রাস্তা উদ্বোধনী ফলক ও সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার ফলে রাস্তার উদ্বোধনী ফলক উম্মোচন ও আলোচনা সভা করতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

পরে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে সমঝোতা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বুধবার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুরটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, মূল সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও তার গ্রামের কয়েকজন যুবককে নিয়ে বাজিতপুর বাহাদুরটোলায় এলজিইডির বাস্তবায়নে প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ৫৭০ মিটার রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এমপি শিমুলকে প্রধান অতিথি করে উদ্বোধনী ফলক ও মঞ্চ তৈরি করেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগকে অবগত না করায় তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে। ক্ষোভ থেকে দুপুর ১২টার দিকে উদ্বোধনী ফলক ও মঞ্চ ভাঙচুর করে কতিপয় স্থানীয় নেতাকর্মী।

দুপুরে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল রাস্তার ফলক উম্মোচন ও আলোচনা সভা করতে গেলে বাধার সম্মুখীন হন। পরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে দুপুরে ফলক উম্মোচন শেষে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন।

শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদনের সন্ত্রাসী বাহিনী ফলক ও মঞ্চ ভাঙচুর করেছে এবং আলোচনা সভা ভণ্ডুল করেছে। যদিও তার সঙ্গে আলোচনা সাপেক্ষে এই উদ্বোধনী ফলক উম্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ ব্যাপারে শ্যামপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন জানান, কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী এ ভাংঙচুরের ঘটনা ঘটিয়েছে।

এ দিকে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে কিছু সমস্যা হয়েছিল। যা এমপি ডা. শিমুলের উদ্যোগে সমাধান শেষে রাস্তার ফলক উম্মোচন ও দোয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এমপির মঞ্চ ভেঙে দিল আ.লীগ-যুবলীগ

আপডেট সময় : ১০:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯