ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘সৌদিতে নারী কর্মী পাঠানো এখনই বন্ধ করা যাবে না’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 

সৌদি থেকে ফেরত আসা ও নির্যাতনের শিকার নারীর সংখ্যা তেমন একটা উল্লেখযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধ করার কোনো পরিকল্পনা এখন নেই।

বৃহস্পতিবার মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, নারীদের আমরা পেছনে ফেলে রাখতে চাই না। নারীরা সৌদি আরব যেতে চাইলে আমরা বাধা দেবো না। কারণ, আমাদের দেশে নারী-পুরুষ সমান।

সৌদিতে কাজ করতে গিয়ে নারীরা ধর্ষিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অন্দরমহলে যারা কাজ করে তারা অভিযোগ করলে আমরা সৌদি সরকারকে তা জানাই। কিন্তু প্রায় সবাই অভিযোগটা সেখানে করেন না। আমরা সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তারা আইনগত ব্যবস্থা নেবে।

অভিযোগ করার মতো সুযোগ সেখানে সৌদিতে থাকে না সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এ তথ্য সত্য নয়। সেখানে আমাদের সেফ হোম আছে, দূতাবাসের কর্মকর্তারা আছেন। সৌদি স্বীকার করেছে, কিছু কিছু নির্যাতন হচ্ছে। তবে তা ব্যক্তি বিশেষের কারণে। সেদেশের সরকার তাদের নির্যাতনের মুখে ঠেলে দিচ্ছে না।

প্রসঙ্গত, সৌদি আরবে এখনই নারীকর্মী পাঠানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মী ও অভিবাসন সংশ্লিষ্টরা। কারণ সম্প্রতি দেখা গেছে, ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়ে ফিরে আসছে তাদের বড় একটি অংশ। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যাও করছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘সৌদিতে নারী কর্মী পাঠানো এখনই বন্ধ করা যাবে না’

আপডেট সময় : ১০:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯