ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়। ওই দিনই অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের যুবলীগ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এরই মধ্যে গত রোববার গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন যুবলীগের প্রেসিডিয়াম, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক। ওই বৈঠকে চয়ন ইসলামকে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।

নতুন আহ্বায়ক কমিটির নেতারা মঙ্গলবার বিকালে প্রথম বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানেই এই যুবলীগ দক্ষিনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাইনুদ্দিন রানাকে দায়িত্ব দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাইনুদ্দিন রানা যুগান্তরকে বলেন, আজ (মঙ্গলবার) আমাকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

দক্ষিণের বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরবর্তী কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শুধু জাতীয় কংগ্রেসের প্রস্তুতি নিতে বলা হয়েছে। অন্য কিছু নয়। আমরা জাতীয় কংগ্রেসকে সফল করার লক্ষ্যে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা

আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯