ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

খুলনাগামী ট্রেন চলে গেল রাজশাহীর পথে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ২১৪ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন দিক পরিবর্তন করে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে রাজশাহীর অভিমুখে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি ঈশ্বরদী জংশনে থামার কথা। কিন্তু সেখানে না এসে ঈশ্বরদী বাইপাস অতিক্রম করে রাজশাহীর অভিমুখে যাত্রা শুরু করে। পরে ট্রেনের চালক বিষয়টি উপলদ্ধি করে দ্রুত ট্রেনটি বাইপাসের কাছে থামিয়ে দেন।

চিত্রা এক্সপ্রেসের যাত্রী জিয়াউল ইসলাম জিয়া বলেন, চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যথারীতি রাত সাড়ে ১২টায় ঈশ্বরদী জংশনে যাত্রা বিরতির কথা ছিল। ট্রেনটি রাত সোয়া ১২টায় ঈশ্বরদী জংশনে না এসে রাজশাহীর অভিমুখে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দিকে চলে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে ট্রেনের চালক বাইপাস স্টেশনে গিয়ে ট্রেন থামিয়ে দেন। সেখানে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ট্রেনটি ঈশ্বরদী জংশনে আসে।

তিনি আরও বলেন, আমরা যেহেতু ঈশ্বরদী জংশনে নামব তাই দেড় ঘণ্টা বাইপাস স্টেশনে অপেক্ষার পর যখন দেখলাম ট্রেন ছাড়ছে না তখন বাধ্য হয়ে অটোবাইকে ঈশ্বরদী শহরে চলে আসি।

এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন জানান, এটি করা হয়েছে ট্রেনটির মুখ ঘোরানোর জন্য, অন্য কোনো ব্যাপার নয়। ২-৩ বছর পর পর এটা করতে হয়। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খুলনাগামী ট্রেন চলে গেল রাজশাহীর পথে!

আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯