ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo নিয়োগ বাণিজ্য, বদলি নিয়ন্ত্রণ, বাজেট অপচয় ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা

ব্যাংকের ঋণ পরিশোধ ব্যর্থ হয়ে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ 
রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর সেকশন-১৩ এলাকার একটি বাসা থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মিরপুর সেকশন-১৩ এর ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বাইজিদ (৪৭) ও তার স্ত্রী অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র ফারহান। ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় বিষ খাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী বাইজিদ আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

এবিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, স্বামী বাইজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে আমরা কিছু চিরকুট পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যাংকের ঋণ পরিশোধ ব্যর্থ হয়ে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯