ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ফারুকের প্রার্থিতার বিরুদ্ধে পার্থের রিট খারিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) প্রার্থিতা স্থগিত চেয়ে একই আসনে ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আদালতে পার্থের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে পার্থর আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ঋণখেলাপির অভিযোগে ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিটটি করা হয়েছিল। আদালত বলেছেন, ঋণ খেলাপি অভিযোগ নিয়ে নির্বাচনের পরে আসারও সুযোগ আছে। তখন আবেদনটি ফিরিয়ে নেওয়ার কথা জানালে আদালত তা উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন। আলোচনা করে নির্বাচনী ট্রাইব্যুনালে বা পদে থাকা নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে রিট করেন একই আসনের ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফারুকের প্রার্থিতার বিরুদ্ধে পার্থের রিট খারিজ

আপডেট সময় : ০২:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮