সংবাদ শিরোনাম :
কাওরান বাজারে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট
রাজধানীর কাওরান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়। সোমবার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়। চলে পৌনে ১১টা পর্যন্ত।
এ সময় ফুটপাত ও সড়ক থেকে সবজির দোকান দ্রুত সরিয়ে নেয় ব্যবসায়ীরা।তবে সবজি রাখার বাক্স ধ্বংস করে দেয় সিটি করপোরেশনের পেলোডার।এছাড়া ফুটপাতে বিভিন্ন দোকানের ছাউনি গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত মালামাল সরিয়ে নেওয়া সময় কয়েকজন সামান্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।




















