ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

উড্ডয়নের আগেই থাই এয়ারলাইন্স থেকে সেই আ’লীগ নেতা সেলিম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে ক্যাসিনো লোকমানের সহযোগী এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে ক্যাসিনো ব্যবসায় জড়িত সন্দেহে আটক করা হয়।

সোমবার দুপুর আড়াইটার দিকে বিমানটির উড্ডয়নের প্রস্তুতির সময় বিজনেস ক্লাস থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটক আওয়ামী লীগ নেতা সেলিম প্রধানের বাড়ি নারায়ণগঞ্জে। সে বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী। ওই নেতা ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত।

এদিকে এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উড্ডয়নের আগেই থাই এয়ারলাইন্স থেকে সেই আ’লীগ নেতা সেলিম আটক

আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯