ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৫ লাখ টাকা ও ফেনসিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি

নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৩০৩ বোতল ফেনসিডিলসহ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান ওরফে শুভকে (৩৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে আটক করা হয়।

এ সময় তার সহযোগী ও পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকেও (৩০) আটক করা হয়।

আটক শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ছাত্রলীগ মনোনীত প্যানেলে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

এর আগে রোববার রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল ও বাসার আলমারি থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল এবং পরে আলমারি থেকে টাকা উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫ লাখ টাকা ও ফেনসিডিলসহ সাবেক ছাত্রলীগ নেতা ধরা

আপডেট সময় : ১১:২৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯